করোনা রোগীদের তথ্য পাওয়া যাবে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে।
সংবাদ একলব্যঃ
কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন হল রাজ্যে। করোনা রোগীদের তথ্য পাওয়া যাবে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। সোমবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের করোনা রোগীদের তথ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মুখ্যসচিব বলেন, ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন হচ্ছে আজ। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে রোগীর সব তথ্য। রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে সব তথ্য এক ক্লিকেই।’
মুখ্যসচিব আরও জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যে হাসপাতালে বেডের ঘাটতি নেই।
রাজীব সিনহা বলেন, ‘রাজ্যে দৈনিক করোনা পরীক্ষা ৩৫ হাজার ছাড়িয়েছে। ৬০ হাজারের বেশি বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হয়েছে।‘
পাশাপাশি আরও বলেন,, ‘৭ দিনের মধ্যে রাজ্যের ৮৪টি কোভিড হাসপাতালের তথ্য মিলবে।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ