মা আসছে ...

করোনাকে হারিয়ে জয়ী হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ


তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ

গত ২১ শে জুলাই রাতে বিধায়ক উদয়ন গুহ নিজের ফেসবুকে জানান তিনি করোনা পজিটিভ । চিকিৎসার জন্য পরেরদিন তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। যদিও তার কোন উপসর্গ ছিলনা। 

আজ তার রিপোর্ট আসার পর তিনি আবার তার ফেসবুকে জানান “নেগেটিভ রিপোর্ট নিয়ে পজেটিভ মানসিকতায় ফিরে আসছি”। 


আগামীকাল ছুটি পেয়ে শিলিগুড়ি থেকে দিনহাটার বাড়ি ফিরবেন তিনি।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in