Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশের নিজস্ব ওয়্যারলেস ব‍্যবস্থা (Manpack) দিয়ে পরিবেষ্টন করা হল কোচবিহার শহর



পুলিশের নিজস্ব ওয়্যারলেস ব‍্যবস্থা (Manpack) দিয়ে পরিবেষ্টন করা হল কোচবিহার শহর

রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ২০ আগস্ট : 

এবার পুলিশের নিজস্ব ওয়্যারলেস ব‍্যবস্থা (Manpack) দিয়ে পরিবেষ্টন করা হল কোচবিহার শহর। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে বড় ধরণের আইনশৃঙ্খলা জনিত সমস্যায় শহর ও শহরতলিতে সমস্ত মোবাইল ও ইন্টারনেট পরিসেবা বাধ্য হয়ে বন্ধ করতে হত। এমনকি আইনশৃঙ্খলার রক্ষার্থে বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন করে নিজস্ব ওয়্যারলেস ব‍্যবস্থার মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।



তাই মোবাইলের এই আধুনিক যুগে প্রায় অব‍্যবহৃত ওয়্যারলেস ব‍্যবস্থাকে ঢেলে সাজিয়েছে পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বলকর। আনা হয়েছে ৪৫ টি হ্যান্ডসেট। নতুন এই যন্ত্র বসিয়ে শহরের প্রায় ৭-৮ কিমি ব্যাসার্ধের যে কোন স্থান থেকে ওয়্যারলেস সম্পূর্ণ যোগাযোগ করা যাবে। সম্প্রতি এর মহড়া হয়ে গেল কোচবিহার পুলিশ অফিস থেকেই। আগামী দিনে শহর ও শহরতলীর আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে, ওই ওয়্যারলেস ব‍্যবস্থাই হয়ে উঠবে যোগাযোগের একমাত্র মাধ্যম। পরবর্তীতে অন্যান্য ৫টি শহরে এই ব‍্যবস্থা গড়ে উঠবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code