Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুলের বকেয়া বেতন নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের

স্কুলের বকেয়া বেতন নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবত বন্ধ স্কুল- কলেজ। সরকারি থেকে বেসরকারি সর্বত্র তালা ঝুলেছে। এমন পরিস্থিতির মধ্য দিয়েও স্কুলে ফি জমা করা নিয়ে বেশ উত্তাল হয়েছিল। লকডাউনের মধ্যে বেতন যেমন বৃদ্ধি করা যাবে না, তেমনি যে পরিষেবা নেওয়া হয়নি, সেই বাবদও কোনও টাকা দেওয়া হবে না বলেই যুক্তি অভিভাবক অভিভবিকাদের। তাঁদের দাবি, বেতনের টাকা কিস্তিতে নেওয়া হোক। কিন্তু এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ খানিকটা অনড় থাকায় বিক্ষোভ চরম আকার ধারণ করে। ক্রমশই সারা রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। অবশেষে দ্বারস্থ হয় কোর্টের। 


সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছে আগামী ১৫ই অগাস্টের মধ্যে বিদ্যালয়ের ৮০% বকেয়া বেতন পরিশোধ করতে হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন জমা না দেওয়ার যে আবেদন সেটাও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেতন বৃদ্ধি, লাইব্রেরি ফি, স্পোর্টস ফি, জিম ফি-র মতো বিষয়গুলি নিয়ে স্কুলের উপর ছেড়েছে আদালত। এর জেরে কার্যত বিপদেই পড়েছে অভিভাবক অভিভাবিকারা। এই পরিস্থিতিতে যদি সব বেতনই দিতে হয়, তাহলে সুরাহা হল কোথায়? এমন প্রশ্নও উঠছে এখন। তবে, এই রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে অভিভাবকেরা যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code