Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা টিকা আসতে চলেছে ডিসেম্বরেই জানালো সেরাম


করোনা টিকা আসতে চলেছে ডিসেম্বরেই জানালো সেরাম 

সেরাম ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদক সংস্থা। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা এক সাক্ষাৎকারে ডিসেম্বরের মধ্যে করোনা টিকা উৎপাদন করার আশাপ্রকাশ করেছেন। 


তিনি জানিয়েছেন, ২ সপ্তাহের মধ্যে আইসিএমআর-এর সঙ্গে করোনা টিকার ট্রায়াল শুরু হবে। আর এ মাসের শেষে শুরু হবে টিকা উৎপাদন। এর আগে সেরাম ইনস্টিটিউট জানায়, গাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে শুধু ভারত এবং মধ্য ও স্বল্প আয়ের দেশগুলির জন্য তারা ১০ কোটি করোনা টিকা তৈরি করতে চায়।



আগামী ২ মাসে টিকার চূড়ান্ত দাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। টিকার দাম ৩ ডলার প্রতি ডোজ রাখবেন বলেও জানান তবে, লাইসেন্স পেয়ে গেলে দাম আর একটু বেশি হতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code