করোনায় আক্রান্ত খেলরত্ন প্রাপক কুস্তিগীর ভিনেস ফোগাট
সংবাদ একলব্যঃ কয়েকদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে রাজীব গান্ধী খেলরত্ন (Rajiv Gandhi Khel Ratna) সম্মান প্রাপক হিসাবে তাঁর নাম ঘোষণা হয়। আগামী ২৯ আগস্ট মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে ভার্চুয়ালি এই সম্মান গ্রহণ করার কথা। যদিও জাতীয় ক্রীড়াদিবসের আগের দিনই করোনায় আক্রান্ত কুস্তিগির ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। শুক্রবার ট্যুইট করে নিজেই দিয়েছেন এই দুঃসংবাদ এই কুস্তিগীর।
ট্যুইট করে তিনি জানিয়েছেন,"গতকালের টেস্টের রিপোর্টে আমার করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে আমার কোনোরকম উপসর্গ না থাকলেও আমি নিজেকে আইসোলেশন রেখেছি। আমার পরিবারের সকলেই হোম আইসোলেশন আছে। যারা এই সময়ের মধ্যে আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে করোনা পরীক্ষা করার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।"
I have tested positive for COVID-19 in a test taken yesterday. I am currently showing no symptoms but have isolated myself. All my family members are also isolating. I would request everyone who has come in contact with me recently to get tested. Stay safe everyone! Thank you 🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 28, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ