Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগুনে পুড়ে যাওয়া সর্বস্বান্ত পরিবারের পাশে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ

আগুনে পুড়ে যাওয়া সর্বস্বান্ত পরিবারের পাশে  দিনহাটার বিধায়ক উদয়ন গুহ 



গত ২৫ আগস্ট এক ভয়াবহ আগুনে সর্বস্বান্ত হয়ে যায়  সাহেবগঞ্জ থানার অন্তর্গত কিশামত দশগ্রাম অঞ্চলের খেরবাড়িহাট বাজার সংলগ্ন সুকুমার বর্মণের প্রায় সম্পূর্ণ বাড়ি। 


বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি প্রভাত বর্মন। দিনহাটা 2নং ব্লক Vrp ইউনিয়নের কোষাধক্ষ্য তথা কিশামতদশগ্ৰাম গ্ৰামপঞ্চায়েতের vbd সুপারভাইজার হিসাবে বিগত 5মাস ধরে vbd এবং covid-19 এর কাজের সঙ্গে দিন রাত যুক্ত । বর্তমানে সব হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে । 

আজ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ পরিদর্শনে যান। শোকসন্তপ্ত  পরিবারের পাশে গিয়ে আশ্বাস দেন তিনি। আজ  চল্লিশ হাজার টাকা পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার নজীর গড়লেন বিধায়ক। 

বিধায়ক জানান- তিনি তাদের পাশে থাকবেন এবং অন্যান্য সরকারি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সেই বিষয়গুলোই দেখবেন বলে জানান। 

প্রভাত বর্মন জানান- আমি এখন আমার পরিবার নিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নিয়ে আছি। এমতো অবস্থায় সকলের কাছে আমার অনুরোধ আপনারা যে যেভাবে পারেন আমাকে সহযোগীতা করুন। 

 Bank Account  No-11845875936

Ifsc no-Sbin0009725, 

Branch-Kherbarihat

Mobile No-9832474361


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code