কাদো খেলায় মেতে উঠেছে শিশুরা
নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি, ১২ আগস্ট :
শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে কাদা খেলা বা কাদো খেলায় মেতে উঠেছে শিশুরা। এমনি ছবি দেখতে পাওয়া গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের কাশীরডাঙ্গা গ্রামে। জন্মাষ্ঠমী মানেই তাদের কাছে আনন্দের। 'কাদা খেলা' রাজবংশী সমাজের 'কাদো খেলা' নামে পরিচিত। আর এই কাদার মধ্যে বা কর্দমাক্ত পিচ্ছিল ভূমিতে খেলা হয় বলেই নাম কাদো খেলা। অঞ্চল বিশেষে এই খেলাকে অনেকেই নারকেল খেলা বা নারিকেল খেলাও বলে থাকে। কারণ এই খেলায় নারকেল অন্যতম উপকরণের মধ্যে একটি। সাধারণত : শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমীতে কোনো মন্দির চাতালে বা কোন গৃহস্থ বাড়ির উঠোনে,বা কোনো মুক্তাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।
আজ ২৭শে শ্রাবণ কৃষ্ণ অষ্টমী উপলক্ষে কাদো খেলায় মেতে উঠেছে ৩ থেকে ১০ বৎসরের শিশুরা। এবিষয়ে কাশীরডাঙ্গা হরিমন্দির কমিটির কমিটির হিসাব রক্ষক মাননীয় শ্রী অমুল্য শর্মা বলেন, 'প্রতিবছরের মতো এবছরও দধি-কাদো খেলা সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত'।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুন