বাম ছাত্র যুবদের সহযোগিতায় CPIM-এর স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
শচীন পাল, সংবাদ একলব্যঃ করোনা আবহে 'ঈদ-উল-আযহা' ও 'রাখিবন্ধন উৎসব' কে সামনে রেখে সিপিআইএম এর উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) ও ভারতের ছাত্র ফেডারেশন (SFI) এর সহযোগিতায় মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি এলাকায় ১৪টি ওয়ার্ডে করোনা আবহে সচেতনতা বৃদ্ধির জন্য, প্রচার প্রচারপত্র বিলি, মাস্ক বিলি এবং প্রেসার নির্ণয়ও অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে শরীরে অক্সিজেনের পরিমাণ মাপার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার শহরের ১নং নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায়, বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি সম্পন্ন করা হয়। এই কর্মসূচিতে জণগণের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েক দিন দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি মাস্ক বিলির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সুব্রত চক্রবর্তী, মানস প্রামানিক, সুব্রত ডল ,সৌম্য দেব অধিকারী,অক্ষয় গোপ নীলোৎপল চ্যাটার্জী, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বাম ছাত্রযুব নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ