Latest News

6/recent/ticker-posts

Ad Code

জল্পনাই সত্যি হলো, স্থগিত হয়ে গেলো এবছরের টি-২০ বিশ্বকাপ


SPORTS REPORTER, SANGBAD EKALAVYA:


চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল টি-২০  বিশ্বকাপের। যদিও বেশকিছুদিন ধরেই জল্পনা তৈরী হয়েছিল করোনার প্রকোপে যেখানে অলিম্পিক, ইউরো কাপ, কোপা আমেরিকা, অনূর্ধ্ব-১৭ ফিফা মহিলা বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে সেখানে পুরুষদের টি-২০ বিশ্বকাপ কিভাবে সম্ভব? কিন্তু করোনার ভয় কাটিয়ে যখন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হলো তখন একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিলো। 

যদিও বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়াও চাইছিলো না বিশ্বকাপ হোক এবছর। কারন দেশ-বিদেশের এতজন ক্রিকেটের, সাপোর্টিং স্টাফদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা, হোটেলের ব্যবস্থা করা সহজ নয়। 

তাই সবদিক বিবেচনা করে সোমবার ICC এর বোর্ড মিটিংয়ে এবছরের টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

আইসিসি-র প্রধান নির্বাহী মনু সাওয়নি (Manu Sawhney) বলেন,"আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় খেলাটির সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। তাই সমস্ত বিকল্পের যত্ন সহকারে বিবেচনা করার পরে আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের সামনে দু'টি নিরাপদ ও সফল টি-২০ বিশ্বকাপ দেখার সেরা সুযোগ দিতে চাই।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code