শুভাশিস দাশ, দিনহাটা : দিনহাটার বি এস এন এল অফিস চত্বরের একটি পুরনো গাছ ভোর রাতের ঝড় এবং প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে ।
অফিসের পূর্ব দিকের গেটের পাশে এই গাছটি ভেঙে পথের উপর পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায় । টেলিফোন এক্সচেঞ্জ মোড় সংলগ্ন সড়কের পাশের দু একটি দোকানের সামান্য ক্ষতি হলেও বড় ধরনের কিছু ক্ষতি হয়নি বলে জানা গেছে ।
অফিসের এক কর্মী বলেন গাছটি র ভিতর পচন ধরেছিল । খবর লেখা অবধি গাছটি সরানোর কোন ব্যবস্থা হয়নি ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ