Latest News

6/recent/ticker-posts

Ad Code

অতি বর্ষণে জনজীবন বিপর্যস্ত


শুভাশিস দাশ , দিনহাটা : 

সারা রাত প্রবল বর্ষণে দিনহাটার বেশ কিছু অঞ্চলে জল দাঁড়িয়ে গেছে । গত রাত থেকে টানা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত । 

সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছেই । এদিকে দিনহাটার বেশ কিছু ওয়ার্ডে জল দাঁড়িয়ে গেছে । রাস্তা ঘাটে খুব একটা মানুষ চোখে পড়ছে না । জরুরি প্রয়োজন ছাড়া এদিন সকালে মানুষজন বাইরে বের হয়নি । 

দিনহাটা পৌর এলাকায় ড্রেনের সমস্যা চির কালই । নিকাশি ব্যবস্থার জন্য হাই ড্রেন করলেও সেগুলো দিয়ে জল কতটা বের হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে । 

এরকম বৃষ্টি চলতে থাকলে আরো অনেক স্থানে জলমগ্ন হবে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code