Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফুলেফেঁপে উঠছে বালাসন নদী, ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী


সুজাতা ঘোষ , বাগডোগরা: একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে বর্ষার মৌসুমে নদীতে জলের চাপ বেড়ে যাওয়ায় শুরু হয়েছে নদীর পাড়ের ভাঙ্গন; কেড়েছে পার্শ্ববর্তী এলাকার মানুষের ঘুম । এমনই অবস্থা আঠারোখাই অঞ্চলের সিসাবাড়ির মাওরিয়া বস্তির ।
       
 এই সিসাবাড়ির মাওরিয়া বস্তির পাশ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। ক্রমাগত নদীর জল বেড়ে যাওয়ায় মঙ্গলবার রাতে নদীর পাড়ের ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়, আর মাত্র দশ মিটার ভাঙলেই কিছু কিছু বাড়ি গ্রাস করে নেবে নদী। এই ভাঙ্গনের জেরে থরহরি কম্প দশা এলাকাবাসীর। খবর পেয়ে গতকাল আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ পাল পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যান মাওরিয়াবস্তিতে; কথা বলেন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন ও এলাকাবাসীর সঙ্গে। 
           
এদিন নিজেদের সন্তান-সন্ততির সুরক্ষার কথা ভেবে নদীর পাশে বাঁশের বেড়া লাগানোর দাবি জানায় গ্রামবাসীরা। গ্রামবাসীর দাবি মেনেই আজ আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে লাগানো হবে বাঁশের বেড়া। এছাড়াও স্থানীয় সূত্রে খবর, এই ভয়াবহ পরিস্থিতির দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান অভিজিৎ পাল গতকালকেই মহকুমা পরিষদের এ.ই.ও -কে বিষয়টি জানান এবং আজ সেখানে সেচ ইঞ্জিনিয়ার আসবেন এবং কিভাবে কি করা হবে জানাবেন , এমনটাই জানা গেছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code