শচীন পাল, ঝাড়গ্রাম: বাঙালির নয়নের মণি মহানায়ক উত্তম কুমারের প্রয়ান দিবস ছিল শুক্রবার। করোনা আবহের মধ্যেই বিভিন্ন ভাবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা নিবেদন করে হয়েছে নানা পোস্ট।
এদিন কালোজিরা দিয়ে মহানায়কের প্রতিকৃতির স্কেচ বানিয়ে সবার নজর কাড়লেন মেদিনীপুর নিবাসী শিক্ষক শিল্পী নরসিংহ দাস। তিনি কালোজিরা দিয়ে উত্তমকুমারের প্রতিকৃতি আঁকেন এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিতে উত্তম অনুরাগীরা যেমন শ্রদ্ধা জানিয়েছেন তেমনি নরসিংহ বাবুর শৈল্পিক ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন।
![]() |
| নরসিংহ দাস |
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ