Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাটার চিকেনের জন্য লকডাউন অমান্য এবং জরিমানা, রেস্টুরেন্ট কতৃপক্ষের বিনামূল্যে খাবারের ঘোষণা


বাটার চিকেনের জন্য লকডাউন অমান্য এবং জরিমানা, রেস্টুরেন্ট কতৃপক্ষের বিনামূল্যে খাবারের ঘোষণা


কিছু দিন আগে মেলবোর্নের এক ব্যক্তি বাটার চিকেনের খোঁজে বাড়ি থেকে 32 কিলোমিটার দূরের শহরে গাড়ি নিয়ে পৌঁছে যান । এতে কোন সমস্যা না থাকলেও সমস্যা হয়েছিল অন্য জায়গায়।  দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে  লকডাউন বিধি লঙ্ঘন করেছিলেন তিনি। আর তার জন্য  তাকে $ 1,652 জরিমানা করা হয়েছে।

নাম প্রকাশ না করা এই ব্যক্তিটি মেলবোর্নের ৩২ কিলোমিটার পশ্চিমে ভেরিবি থেকে চলে এসেছিলেন। দুর্ভাগ্যক্রমে, তিনি বাটার চিকেনের আশা পূরণ করতে পারেননি- শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যান।

তবে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর  লোকটির  কথা জানতে পেরে মানুষ একই সাথে হতবাক এবং বিস্মিত হয়েছিল।
তবে এখন সেই রেস্টুরেন্ট কতৃপক্ষ লোকটিকে খুঁজে বেড়াচ্ছেন।  'টোনকা' রেস্টুরেন্টের পক্ষ থেকে ইন্সটাগ্রামে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। 'মিঃ বাটার চিকেন কে?'

কারন হিসাবে রেস্টুরেন্ট কতৃপক্ষ জানিয়েছেন, লকডাউন ভাঙ্গায় জরিমানা হয়েছে, তার উপর তিনি বাটার চিকেনের জন্য এই রিস্ক নিয়েছিলেন। তাই তাকে আমাদের পক্ষ থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করতে চাই।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code