ফের কোভিড রিপোর্ট পজিটিভ কোয়েলের
ওয়েবডেস্ক, সংবাদ একলব্য ঃ
কয়েক সপ্তাহ আগেই নিজেই করোনা আক্রান্তের খবর টুইটারের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পাশাপাশি জানিয়েছিলেন, বাবা, মা অর্থাৎ রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিক সহ স্বামী নিসপাল সিংও করোনায় আক্রান্ত হয়েছেন, রয়েছেন।
জানা যাচ্ছে, ফের করোনা পরীক্ষা করেছেন তাঁরা। গত ১৭ তারিখ ফের একবার করোনার পরীক্ষা করা হয়। দ্বিতীয় বারেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে কোয়েলের বলে জানা গেছে সূত্রে। পাশাপাশি, দ্বিতীয়বারও নিসপাল সিং ও দীপা মল্লিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, স্বস্তির খবর রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তবে জানা যাচ্ছে, শরীর বেশ দুর্বল তাঁর। আপাতত হোম আইসোলেশনেই রয়েছে সবাই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ