Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল!


১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল

করোনার জেরে আইপিএল এবার হবে কিনা এনিয়ে ছিল নানা বিধ চিন্তা ছিল ক্রিকেটপ্রেমী মানুষদের কাছে। সেই চিন্তা দূর হয়ে গেল এবার। হচ্ছে আইপিএল। তবে ভারতে নয় আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ১৯ সেপ্টেম্বরই আইপিএল (IPL 2020) শুরু হচ্ছে বলেই খবর। আর ৮ নভেম্বর হবে আইপিএল ২০২০ ফাইনাল ম্যাচ। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন।

পিটিআই সূত্রে জানা গেছে, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, "গভর্নিং কাউন্সিল শিগগিরই বৈঠক করবে। তবে আমরা সূচি চূড়ান্ত করেছি। এটি ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে। আমরা আশা করি সরকারের অনুমোদন দিয়ে দেবে। ৫১ দিন ধরে চলবে আইপিএল।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code