Latest News

6/recent/ticker-posts

Ad Code

মঙ্গলগ্রহে বরফের হ্রদ! জাগাচ্ছে প্রাণের আশা!



নানান প্রতিকুলতার মাঝেও পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ জোর কদমে চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। আর এতেই উঠে আসছে অনেক নতুন নতুন তথ্য। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে মঙ্গলগ্রহে একটি বরফের হ্রদ৷ মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। তবে এই হ্রদ মঙ্গলে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে বলেই আশা যোগাচ্ছে।গবেষকদের আশা, জলের উত্‍স রয়েছে মঙ্গলগ্রহে৷


৮২ কিমি প্রস্থ ও ১.৮ কিমি গভীর একটি গর্তের ছবি তুলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি।মঙ্গলের কক্ষপথে আবর্তন করছে মার্স এক্সপ্রেস নামে মহাকাশযান। তার ভেতরে মারসিস নামে একটি রেডার মঙ্গলের ওই বরফ-আধারের ভিডিও তুলেছে। 
 

গর্তটি আসলে নন-পোলার বরফের বিরাট একটি রিজার্ভয়ার। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানাচ্ছে, এর আগের বিভিন্ন গবেষণায় মঙ্গলগ্রহের কোনও কোনও জায়গায় হঠাৎ জল প্রবাহের ইঙ্গিত পাওয়া গেলেও এই প্রথম সেখানে স্থায়ী জলাধারের অস্তিত্ব পাওয়ার কথা বলা হচ্ছে। বাতাসের ঘনত্ব কম হওয়ার কারণে ঠান্ডায় জলাধারটি বরফের নীচে আটকা পড়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা৷

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code