Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্যাংস্টার বিকাশ দুবেকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি এলাকা থেকে গ্রেপ্তার হল কানপুরের ডন বিকাশ দুবে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে, তার খোঁজে ভারত-নেপাল সীমান্তে চিরুনি তল্লাশি চালাচ্ছিল উত্তরপ্রদেশের বারাইচ জেলার পুলিশ। পাশাপাশি সন্ধান চলছিল অন্য রাজ্যগুলিতেও। আর তাতেই মিলল সাফল্য। গত সপ্তাহে তাঁকে ধরতে গিয়েই নকাউন্টারে প্রাণ হারিয়েছিলেন আট পুলিশ কর্মী। 


পুলিশি জেরায় কানপুরের গ্যাংস্টার দাবি করেছে, ৮ পুলিশকর্মীকে খুনের পর মৃতদেহ জ্বালানোর ছক করেছিল তারা। জ্বালিয়ে দেওয়ার জন্য মৃতদেহ জড়োও করা হয়। শেষমেশ পুলিশকর্মীদের মৃতদেহ জ্বালানো যায়নি।


আজ সকালে মন্দির থেকে ডনের গ্রেফতারির পর থেকেই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠেছে, এতদিন কাদের আশ্রয়ে ছিল গ্যাংস্টার বিকাশ দুবে?
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code