উচ্চ প্রযুক্তি সম্পন্ন তিনটি ল্যাব উদ্বোধন করবেন মোদী, থাকবেন মমতা সহ আরও দুই মুখ্যমন্ত্রী
করোনার টেস্ট বাড়াতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন তিনটি ল্যাব বানিয়ে ফেলেছে দেশের চিকিত্সা সংক্রান্ত সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। সেই তিনটি ল্যাবের কলকাতা, মহারাষ্ট্রের মুম্বই ও উত্তরপ্রদেশের নয়ডায় তৈরি হয়েছে।
আগামী সোমবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে অংশ নেবেন তিন রাজ্যের তিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ ও উদ্ধব ঠাকরে।
বিকাল সাড়ে ৪টে নাগাদ কলকাতার ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ