মাস্ক না পড়ায় কোচবিহারে আটক ৭৪
রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ২৫ জুলাই :
বাড়ছে সংক্রমণ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সারা রাজ্যজুড়ে চলবে সপ্তাহে দুদিনের লকডাউন। লক ডাউন পালিত হচ্ছে সারা হচ্ছে রাজ্য জুড়ে। গত বৃহস্পতিবারের পর আজ শনিবারও সারা রাজ্যে চলছে লক ডাউন। তবে যে মানুষ এখনও সচেতন নয়, মাস্কহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে বাজারঘাট সংলগ্ন এলাকায় তা বারে বারে স্পষ্ট হয়ে গিয়েছে জেলায়। এবারে মাস্কহীন ব্যাক্তিদের গ্রেপ্তার করল কোচবিহার জেলার বক্সিরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু মাস্ক না পড়ার জন্যই গ্রেপ্তার হয় ৭৪ জন I এছাড়া জুয়া খেলা বা গন্ডগোল পাকানোর জন্য গ্রেপ্তার হয় ২৪ জন। জেলা পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষ খুশী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ