বুথ ভিত্তিক শহিদ দিবস উদযাপন হাওড়ায়
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, হাওড়া ঃ
আজ ২১শে জুলাই উপলক্ষে হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটি তাদের বুথ ভিত্তিক শহিদ দিবস উদযাপন করল দক্ষিণ গঙ্গারামপুরে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর আকবর সেখ। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সদস্য, সদস্যারা। উপস্থিত সকলে শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
আকবর সেখ জানান করোনা পরিস্থিতিতে আজ ধর্মতলাতে শহিদ দিবস পালন সম্ভব হচ্ছে না তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বুথ ভিত্তিক শহিদ দিবস পালন করা হলো। কিন্তু এই সভা আজ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বেলা দুটো থেকে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় বক্তব্য রাখবেন। এই সভা সকলকে তিনি ফেসবুক ও ইউটিউবে দেখার আবেদন জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ