Latest News

6/recent/ticker-posts

Ad Code

এশিয়া কাপ বাতিল বলে ঘোষণা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি


বুধবার নিজের ৪৮ তম জন্মদিনের দিনই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কোভিড ১৯ মহামারীর কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ বাতিল বলে ঘোষণা করেছেন। বুধবার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে তিনি সেকথা জানান। সৌরভ বলেন, 'সেপ্টেম্বরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে'।

গাঙ্গুলি ইনস্টাগ্রাম লাইভ সেশনে 'স্পোর্টস টক'-এ বলেছিলেন, "এশিয়া কাপ বাতিল হো চুকা হ্যায়, জো সেপ্টেম্বর মে থা (এশিয়া কাপ, যা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হত, তা বাতিল হয়ে গেছে),"।

টুর্নামেন্টের আয়োজক দেশটির বিষয়ে কোনও নির্দিষ্ট কথা ছিল না।

মূলত ছয় দলের এই মহাদেশীয় ইভেন্টের আয়োজক অধিকার ছিল পাকিস্তানের কিন্তু করোনা মহামারি পরিস্থিতি বেশ উদ্বেগজনক তাই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করার কথা জানানো হয়।

পাকিস্তান ক্রিকেট বার্ড নিশ্চিত করেছে যে তারা ২০২২ সালে এই অনুষ্ঠানের আয়োজক হতে সম্মত হয়েছে এবং এবারের সংস্করণ বাতিল হওয়ার পরে শ্রীলঙ্কা এখন পরের বছর এটির আয়োজন করবে বলে আশা করা হচ্ছে।

এশিয়া কাপ বাতিল হলেও এ বছরই আইপিএল আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় বোর্ড ৷ আইপিএল দেশের মাটিতে হওয়ার সম্ভাবনা প্রায় নেই তাই সংযুক্ত আরব আমিরশাহী, নিউজিল্যান্ডের মতো দেশগুলি আইপিএল আয়োজনের দৌড়ে রয়েছে ৷ বোর্ড কর্তাদের একাংশ অবশ্য আইপিএল এখনও ভারতেই করার পক্ষপাতি ৷ একান্ত তা না করা গেলে অন্য কোনও দেশে আয়োজিত হবে আইপিএল ২০২০ ৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code