বিষধর গোখরো সাপ উদ্ধার
রবীন্দ্রনাথ বর্মন, দিনহাটা, ২৭ জুলাই :
দিনহাটা ১ নং ব্লকের মাতাল হাট গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বড়ভিটার ডোগাড় বাজারের একটি বসতবাড়ির পেছন থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার।
গ্রামবাসীরা জানান, বসতবাড়ির পিছনে একটি জলের ট্যাঙ্কে পড়ে থাকতে দেখে ওই বাড়ির মালিক সুকুমল বর্মন। এরপর এই খবর গ্ৰামে ছড়িয়ে পড়তেই মানুষজন ভিড় জমাতে থাকে।
গ্ৰামের অনেক মহিলাই পূজো করে ধূপের ধোঁয়া, দুধ,কলা দিতে শুরু করে। তারপর ওই বিষধর সাপটিকে স্থানীয় এক যুবক উদ্ধার করে অন্যত্র ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
এত বড়ো সাপ দেখে এলাকার বাসিন্দারা চরম আতঙ্কিত। তাঁরা বলেন, এরকম আরও কত সাপ আছে। ফলে ভয় আর আতঙ্ক আরও বেড়েছে ডোগাড়বাজার এলাকার বাসিন্দাদের মধ্যে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ