মা আসছে ...

লকডাউনের বাজারে স্বস্তির নিঃশ্বাস 'সুফল বাংলা' প্রকল্পে


লকডাউনের বাজারে স্বস্তির নিঃশ্বাস 'সুফল বাংলা' প্রকল্পে 


সুজাতা ঘোষ , বাগডোগরা :

আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দফতরের আওতাধীন 'সুফল বাংলা' প্রকল্পের সহযোগিতায় আজ বালাসন বাজার থেকে ২৫ টাকা কিলো দরে আলু বিতরণ করা হয় ।

এদিন বাজারে উপস্থিত ছিলেন আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ পাল, উপপ্রধান শম্পা বর্মন ও কৃষিজ বিপণন দপ্তরের সদস্যসহ অন্যান্যরা।

যেখানে বর্তমানে আলু ৩৫ টাকা থেকে ৪০ টাকা কেজি, সেখানে ২৫ টাকা কিলো দরে আলু পেয়ে অত্যন্ত খুশি প্রাপকরা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in