Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিমান চলাচল নিয়ে রাজ্যের আর্জিকে মান্যতা দিল কেন্দ্র


দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে একাধিকবার বিমান চলাচল নিয়ন্ত্রন করার আর্জি জনিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার  সেই আর্জিকে মান্যতা দিল কেন্দ্র। আপাতত ৪ রাজ্য থেকে বিমান আসা বন্ধ থাকছে রাজ্যে। 

জানা যাচ্ছে যে ৪ রাজ্য থেকে কলকাতায় বিমান আসা আপাতত বন্ধ তা হল দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ থেকে বিমান আসা বন্ধ রাখা হচ্ছে। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। 

করোনা সংক্রমণ রুখতে নিয়ন্ত্রিত বিমান চলাচলের দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বলে জানা গেছে। এতে করে অন্য রাজ্য থেকে আসা যাত্রীদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখে দেওয়া সম্ভব হবে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code