NEWS REPRESENTATIVE ,KOLKATA:
রবিবার ভোররাতে উত্তর দিনাজপুরের চোপড়ার বিজেপির বুথ সভাপতির বোনকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ ও খুন , উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত , দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো-সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গতকাল সন্ধ্যায় কোলকাতায় বিক্ষোভ কর্মসূচিতে নামে বিজেপি ।
রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলা চলছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের – এই ধরনের একাধিক অভিযোগ তুলে হাটখোলা পোস্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপির শ্যামপুকুর উত্তর মন্ডল কমিটি। কিন্তু জমায়েত স্থলেই বিজেপি র সদস্যদের আটকে দেয় বিশাল পুলিশবাহিনী।
২১ শে জুলাই কে কেন্দ্র করে স্থানীয়ভাবে তৃণমূলের মিছিল মিটিং এ কোনো বাধা দান না করা হলেও বিজেপি র যেকোনো কর্মসূচিতে পুলিশের বাধাদানের বিষয়টি তুলে ধরে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন বিজেপি র কর্মী সমর্থকরা।
পরবতী সময়ে পুলিশের সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে হাটখোলা পোস্ট অফিসের সামনে বিজেপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি র নেতা বিশিষ্ট আইনজীবি শ্রী ব্রজেশ ঝা ,শ্যামপুকুর উত্তরমন্ডলের সভাপতি ঈশ্বর দয়াল সাউ , ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেডইউনিয়ন এর উত্তর কোলকাতা জেলা সভাপতি শুভজিৎ দত্তগুপ্ত প্রমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ