বাম এবং কংগ্রেসের ডাকে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কোচবিহার জেলার সব গুলো মহকুমার সাথে সাথে দিনহাটা মহকুমায় সংহতি ময়দান থেকে চৌপথী পর্যন্ত বিক্ষোভ মিছিল ও চৌপথীতে রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ সংঘটিত হয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন কমরেড অক্ষম ঠাকুর, তারাপদ বর্মন, কেশব রায়,আব্দুল রউফ, শুভ্রালোক দাস,মাসুদ হাসন, সন্তোষ বর্মন, সামিম আক্তার প্রমুখ।
এদিনের এই কর্মসূচী-
- রেল, কয়লা, প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণের প্রতিবাদে
- ডিজেল-পেট্রোল- কেরোসিন- রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে
- শ্রম আইন সংশোধন
- অস্বাভাবিক বিদ্যুৎ বিল মকুব করার দাবিতে
- করোনা ছাড়া অন্যান্য চিকিৎসা পরিষেবার দাবিতে
- দেশবিরোধী জনবিরোধী কাজের বিরুদ্ধে
- আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে।
এদিনের কর্মসূচিতে বাম- কংগ্রেসের যৌথ মঞ্চের সাথে সাথে ওয়েলফেয়ার পার্টিও যোগ দিয়ে পুরো কর্মসূচী সাফল্য মণ্ডিত করে তোলে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ