করোনা নিজেই রেকর্ড গড়ছে আর ভাঙছে
তনুময় দেবনাথ ঃ
প্রতিদিনই নিজেই রেকর্ড তৈরী করছে আর নিজেই ভাঙছে রেকর্ড। দেশে কমছে না সংক্রমণের সংখ্যা। শুধু সংক্রমণের সংখ্যা নয় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত সব রেকর্ডকে পিছনে ফেলে গত ২৪ ঘণ্টার রেকর্ড একদিনে সর্বাধিক। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৫৫ হাজারেরও বেশি। মৃত্যুও প্রায় ৮০০ জন।
শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৩৮৮৭০ জন। এখনও চিকিতসাধীন রয়েছেন ৫৪৫৩১৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০৫৭৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭২২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৪.৫%।
মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৭৪৭। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৭৯ জন। তবে এমন পরিস্থিতিতেও আশা জাগাচ্ছেন করোনা জয়ীরা।করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, বাড়ছে উদ্বেগ। যদিও সুস্থতার হার আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে, ভারতের মত এত জনঘনত্বপূর্ন দেশে করোনা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব,সেটাই এখন চিন্তার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ