মা আসছে ...

ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীনও


গত ১৫ই জুন ভারত-চীন লাদাখ সীমান্তে ভারতীয় এবং চিনের সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে৷ এরই মধ্যে সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং দেশের নিরাপত্তার যুক্তি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে৷ এরপরেই পাল্টা পদক্ষেপ চীনের। 


জানা গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলি নিষিদ্ধ করেছে চীন৷ তবে VPN-এর মাধ্যমেও ভারতীয় চ্যানেলগুলির লাইভ টিভি দেখা সম্ভব হত৷ কিন্তু গত দু' দিন ধরে VPN-ও ব্লক করে রেখেছে চিন৷ সরকারি নির্দেশেই যে এই পদক্ষেপ করা হয়েছে তা স্পষ্ট৷ 


একটি সূত্র অনুযায়ী, বর্তমানে শুধুমাত্র IP TV- এর মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে৷ ভিপিএন যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্সড ফায়ারবল তৈরি করেছে চিন৷ এর ফলে শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, BBC এবং CNN-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও ঝাড়াই বাছাই করে সম্প্রচারিত করছে চিন বলেই খবর৷


অন্যদিকে চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর দাবি অনুযায়ী, ভারত সরকারের এই পদক্ষেপ আদতে ভারতীয় অর্থনীতিরই ক্ষতি করবে৷ কারণ ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আর কোনও স্টার্টআপ সংস্থায় চীনা বিনিয়োগ আসবে না৷

চীন সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

please like our fb page for more update 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in