ভারত চিন উত্তেজনার মাঝে ভারত একসাথে ৫৯টি চিনা অ্যাপ ব্যান করেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য টিকটক। ভারতের বহু নেটপ্রিয় মানুষ এই অ্যাপের মাধ্যমে সময় কাটান, অনেকেই বিনোদনে মজেন আবার অনেকেই এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছেন। এই অ্যাপের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেছে জনসমক্ষে। শুধু সাধারন মানুষই নয়, শিল্পা শেট্টি, রীতেশ দেশমুখ, শাহিদ কপূর, কার্তিক আরিয়ন, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ ও আরও অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রী টিকটকে বেশ জনপ্রিয়। তাঁদের ফলোয়ারও প্রচুর সেখানে।
মালাইকা অরোরা কি ভীষণ খুশি টিকটিক সমেত ৫৯টি চিনা মোবাইল অ্যাপ ভারতে নিষিদ্ধ হওয়ায়? ইনস্টাগ্রামে টিকটকে নিষেধাজ্ঞায় নিজের মতামত লিখেছেন তিনি। তিনি লিখেছেন, লকডাউনে এটাই সবচেয়ে ভাল খবর শুনলাম। টেলিভিশনের পর্দায় টিকটক নিষিদ্ধ হওয়ার খবরটি প্রথম সম্প্রচারের ছবিও সঙ্গে দিয়েছেন তিনি।
পাশাপাশি, তিনি আরও লেখেন, তাহলে অবশেষে লোকজনের হাস্যকর সব ভিডিও বাধ্য হয়ে আমাদের আর দেখতে হবে না। হাতজোড় করে প্রার্থনার একটি ইমোজিও দিয়েছেন তিনি।
এর আগেও বিনোদনের বহু পোস্টে বিতর্ক সৃষ্টি হয়েছিল, বন্ধও হয়ে গিয়েছিল এই অ্যাপ। এবার সরকারি ভাবেই এই অ্যাপ ব্যান করেছে কেন্দ্র।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ