Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাছ ধরা নিয়ে বিবাদ, মারধর, মহিলাকে শ্লীলতাহানি ও বাচ্চাকে গলা টিপে মারধরের অভিযোগ

নদীতে মাছ ধরা নিয়ে বিবাদ বাশ দিয়ে মারধর এক ব্যাক্তি কে, মহিলার শ্লীলতাহানি ও বাচ্চাকে গলা টিপে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। 


নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ 

নদীতে মাছ ধরতে বাধা এবং মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ গোসাইরহাটের মেরিরপার এলাকায় । 

জানা গেছে মহম্মদ আলম নামে এক ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় তাকে মাছ ধরতে বাধা দেন রশিদুল ইসলাম নামে অপর এক ব্যক্তি। মহম্মদ আলমের অভিযোগ রশিদুল ইসলামের ধানক্ষেত নদীর ধারে । কিন্তু তারপরও তাকে মাছ ধরতে বাধা দেয় রশিদুল । শুধু বাধা দেয়নি পাশে থাকা বাঁশ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয় ও সে অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচাতে তার স্ত্রী আসলে তাকেও মারধর ও শ্লীলতাহানির করে বলে অভিযোগ। এমনকি তার ছোট বাচ্চাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে বলেও অভিযোগ তুলে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আক্রান্তরা।


মহম্মদ আলমের স্ত্রী তনজিমা বেগম জানান, স্বামীকে মারছিল দেখে দৌড়ে তাকে বাঁচাতে যাই সেই সময় রশিদুল ইসলাম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর কোমড়ে পা দিয়ে লাথি মারে এবং শ্লীলতাহানি করে। এমনকি সাথে থাকা ১০ বছরের বাচ্চাকেও কাদার মধ্যে চিপে ধরে। 

এদিকে ঘটনার বিষয়ে আক্রান্তরা প্রথমে ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা করান এবং রাতেই তারা ধূপগুড়ি থানায় রশিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code