৭ দিনের সম্পূর্ণ লক ডাউন বর্ধমানে
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ঃ
করোনাভাইরাস রুখতে ফের লক ডাউনের সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আজ 22 শে জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত চলবে পুরোপুরি লকডাউন।
রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 52 । পূর্ব বর্ধমান জেলার মোট করোনা পজেটিভ 465 বর্তমানে ভর্তি আছে 186 জন, সুস্থতার হাড় 276 ,মৃতের সংখ্যা 3 ,এরপরই নড়েচড়ে বসেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।এরপরই ঘোষণা করায় পূর্ব বর্ধমান জেলা বর্ধমান পৌরসভা 35টি ওয়ার্ডে পুরোপুরি থাকবে লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকানপাট। আজ থেকে লকডাউন কার্যকারী করতে পথে নেমেছে জেলা প্রশাসন ।গুরুত্বপূর্ণ কাজ নয় এমন ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। বন্ধ রাখা হয়েছে শহরের সমস্ত রাস্তা গুলো নজরদারি চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
পুলিশি তৎপরতায় চলছে লক ডাউন সফলের কাজ- দেখুন ভিডিও-তে ---
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ