Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতদিনের সম্পূর্ণ লক ডাউন জারি কোচবিহারে



সাতদিনের সম্পূর্ণ লক ডাউন জারি কোচবিহারে  

তনুময় দেবনাথ, কোচবিহার ঃ

দিনহাটার পর কোচবিহার। এবার জেলা সদর শহর কোচবিহারে আজ থেকেই শুরু হয়েছে লকডাউন। কোচবিহারকে করোনা সংক্রমনকে আটকাতে সোমবার থেকে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কোচবিহার জেলা প্রশাসন। 

কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই কার্যত নড়েচড়ে বসেন প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও, বেশ কয়েকজন আধিকারিকও করোনায় আক্রান্ত হয়েছেন। 

সমস্ত রকম বেসরকারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। অটো ও টোটো চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।সঙ্গে সমস্ত রকমের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। কেবলমাত্র ঔষধের দোকান খোলা থাকবে বলে জানা গেছে। অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
 
এদিকে কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক আক্রান্ত হবার খবরে আগামী ৩দিন পৌরসভা বন্ধ থাকবে। এই তিনদিন পুরভবন স্যানিটাইজ় করা হবে। তবে পুরসভার কনজ়ারভেন্সি বিভাগ খোলা থাকছে। 

বিশেষ কোন কারন ছাড়া বাইরে বের হতে মানা রয়েছে। মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করলে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code