'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

দিনহাটা পুটিমারী 2 এলাকায় স্যানিটাইজের উদ্যোগ নিলেন গ্রামবাসীরা নিজেরাই

কোচবিহার জেলায় করোনা সংক্ৰামৃতের সংখ্যা দিন দিন হু হু করে বেড়েই চলেছে। আর জেলায় সংক্রমণের নিরিখে আগিয়ে আছে দিনহাটা। 

দিনহাটা পুটিমারী 2 এলাকার কয়েক জন পরিযায়ী শ্রমিক এর শরীরেও সম্প্রতি করোনার সংক্রমণ দেখা দেয় , সেই এলাকা কে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেন জেলা শাসক।

বুধবার দুপুরে সেই এলাকা কে জীবাণু মুক্ত করার কাজে হাত লাগায় দুজন গ্রামবাসী পঙ্কজ ভৌমিক ও অসিদুল ইসলাম । এই মুহূর্তে সরকারি উদ্যগের অপেক্ষায় না থেকে এই দুই গ্রামবাসী এগিয়ে এসেছেন এলাকার সুরক্ষায়। 

নিজেদের উদ্যোগে বাজার এলাকা স্যানিটাইজ করা থেকে গ্রামবাসীকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তাঁরা। 

শিক্ষক পঙ্কজ ভৌমিক জানান-  দিনহাটার অন্যান্য এলাকার মতন আমাদের এলাকাতেও কোভিড-১৯ আক্রান্ত রোগী ধরা পড়ায় আমরা গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছি। 




Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in