Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত-চিন সীমান্তে সংঘর্ষ, নিহত তিন ভারতীয় সেনাকর্মী


ভারত এবং চিনের মধ্যে প্রায় ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। ইদানিং সেই সীমান্ত এলাকাতেই দুই দেশের সেনার মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে।

ভারত-চিন সীমান্তের লাদাখে ফের দুই দেশের মধ্যে সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়াল। সোমবার রাতে গলওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় প্রাণ হারাতে হল ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই সেনা জওয়ান। 

ভারতীয় সেনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ার চলাকালীনই গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দু'পক্ষের ঊর্ধ্বতন আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন।''

মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পূর্ব লাদাখের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তিন সেনাবাহিনীর প্রধান ও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন।

সূত্রের খবর, চিন ভারতকে অনুরোধ করেছে, তিন সেনাকর্মীর মৃত্যুর পর তারা যেন একতরফাভাবে কোনও পদক্ষেপ না করে অথবা সমস্যা না বাড়ায়।

চিনা সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের শীর্ষ সাংবাদিকের দাবি ৫ চিনা সেনার মৃত্যু হয়েছে, ১১ জন আহত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code