সুরশ্রী রায় চৌধুরীঃ
লক ডাউন শুরু থেকেই ATM থেকে টাকা তোলায় সংক্রমণের ঝুঁকি ছিল মারাত্মক। এবার সেই ভয় দূর হতে চলেছে। এবার না ছুঁয়েই ATM থেকে টাকা তোলা যাবে, এড়ানো যাবে করোনা সংক্রমণের ঝুঁকি!
AGSTTL নামের একটি বেসরকারি সংস্থা বিশেষ সফ্টওয়্যার কাজে লাগিয়ে স্মার্টফোনের সাহায্যেই না ছুঁয়েই ATM থেকে টাকা তোলার নতুন উপায় নিয়ে হাজির হয়েছে। সংস্থা জানিয়েছে, এর জন্য ATM মেশিন পাল্টাতে হবে না। শুধু ATM-এর সফ্টওয়্যার আপডেট করলেই হবে।
ATM বার বার স্যানিযাইজ করা সম্ভব নয়। মেশিন না ছুঁয়ে ATM থেকে টাকা তোলাও যাবে না। ফলে টাকা তোলার পরও করোনা সংক্রমণের একটা ঝুঁকি থেকেই যায়! তবে এ বার না ছুঁয়েই ATM থেকে টাকা তোলা যাবে, এড়ানো যাবে করোনা সংক্রমণের ঝুঁকি! আপাতত নতুন পদ্ধতির ট্রায়াল চলছে বেশ কিছু ATM-এ।
ATM-এর সফ্টওয়্যার আপডেট করানোর পর এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে মেশিনের স্ক্রিনে ফুটে ওঠা QR কোড ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ব্যবহার করে স্ক্যান করতে হবে।
তার পর প্রয়োজনীয় অর্থ স্মার্টফোন থেকেই সংখ্যায় লিখে ট্রানজেকশন নিশ্চিত করতে 'এমপিন’ ব্যবহার করতে হবে। এর পরই ATM থেকে বেরিয়ে আসবে টাকা
AGSTTL সংস্থার চেয়ারম্যান, এমডি রবি গোয়েল জানান, করোনার আবহে ডিজিটাল লেনদেন বাড়লেও এখনও যথেষ্ট পরিমাণে নগদ লেনদেন হয় ভারতে। QR কোড স্ক্যান করে না ছুঁয়েই ATM থেকে টাকা তোলা গেলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।
সুরশ্রী ব্যানার্জী: ২০০০ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর তিনি সুরেন্দ্রনাথ কলেজ এবং কিপ্পা (Kippa) থেকে ডিজিটাল মিডিয়া জার্নালিজমে পড়াশোনা করেন। ২০০৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় মূলত সাহিত্য ও রাজনীতি বিষয়ে দক্ষতার সাথে কাজ করে আসছেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us