গতকাল সীমান্ত উত্তেজনার আবহে এক নয়া পদক্ষেপ নিলো ভারত। ভারতে জনপ্রিয় বিভিন্ন চীনা অ্যাপ গুলিকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্র সরকার।
তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখতে এবং রাষ্ট্র ও জনগণের সুরক্ষার কথা ভেবে ৫৯ টি অ্যান্ড্রয়েড অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হল। যেখানে জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ টিকটক, ভিগো থেকে শুরু সেলফি ক্যামেরা অ্যাপ, জনপ্রিয় ফাইল ট্রান্সফার অ্যাপ Xender, Shareit ও রয়েছে।
তথ্য় প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্য়াপগুলি নিষিদ্ধ করা হয়েছে।
আজ টিকটকের ভারতীয় ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয় - "টিকটক সহ ৫৯ টি অ্যাপ্লিকেশন ব্লক করার জন্য ভারত সরকার একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে এবং আমরা এটি মেনে চলার প্রক্রিয়াধীন রয়েছি। আমাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার সুযোগের জন্য সংশ্লিষ্ট সরকারী স্টেকহোল্ডারদের সাথে দেখা করার আমন্ত্রণ জানানো হয়েছে।"
ভারতের টিকটকের প্রধান নিখিল গান্ধী জানান-"টিকটক ভারতীয় আইনের অধীনে সমস্ত তথ্য গোপনীয়তা এবং সুরক্ষা প্রয়োজনীয়তা মেনে চলে এবং চীনা সরকার সহ ভারতে আমাদের ব্যবহারকারীদের কোনও তথ্য বিদেশী সরকারের সাথে শেয়ার করে না । ভবিষ্যতেও যদি আমাদের কাছে অনুরোধ করা হয় আমরা তা করব না। আমরা ব্যবহারকারীর গোপনীয়তা এবং অখণ্ডতার উপর সর্বাধিক গুরুত্ব দেই।"
দেখে নিন বন্ধ হওয়া ৫৯ টি অ্যাপের তালিকা:
Appendix
|
|
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ