Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনেও রোগীর জীবন বাঁচাতে প্রয়াস



SER-10,ময়নাগুড়ি, ১৫ জুন: একদিকে যখন  করোনার কড়াল গ্রাসে জর্জরিত আমরা ঠিক অপরদিকে রক্তের সংকট দেখা দিচ্ছে বিভিন্ন ব্লাড ব‍্যাঙ্কে।

তাই এবার করোনাকে দূরে ঠেলে বাইক এ চেপে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রেন স্ট্রোক করা চিকিৎসাধীন এক রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এলো ময়নাগুড়ি ব্লকের স্বেচ্ছাসেবি সংগঠন প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য দ্বীপজয় রায়।

দ্বীপজয় রায় বলেন, খবর পেয়ে আমি রক্ত দিতে ছুটে যাই নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  রক্ত দিতে পেয়ে খুবই ভালো লাগছে।

পাশাপাশি তিনি বলেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code