STUDY CLAIMING CORONA PEAK IN NOVEMBER NOT CONDUCTED BY ICMR
সম্প্রতি বেশকিছু সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- আইসিএমআর-কে উদ্ধৃত করে নভেম্বরের মাঝামাঝি সময় ভারতে কোভিড-১৯এ আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছাতে পারে এবং সেই সময় আইসিইউ বেড ও ভেন্টিলেটরের অপ্রতুলতা দেখা দিতে পারে বলে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এই ধরণের প্রতিবেদনকে সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন বলে ঘোষণা করলো পিব। পিআইবি ফ্যাক্ট চেক-এর পক্ষ থেকে এই সংবাদটি যাচাই করে বলা হয়েছে এটি বিভ্রান্তিকর।
পিব জানিয়েছে আইসিএমআর কর্তৃপক্ষ এ ধরণের কোনো গবেষণা বা তথ্য প্রকাশ করেনি বলে জানানো হয়েছে।
এমনকি আইসিএমআর-এর পক্ষ থেকেও প্রকাশিত এই প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us