মা আসছে ...

অ্যানেক্সার -৩ ফর্ম রেনিউ বাতিল সহ একাধিক দাবীতে ডেপুটেশন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থীদের

করোনা আবহে বিপর্যস্ত সমগ্র বিশ্ব। বাদ নেই আমাদের রাজ্যও। ক্রমশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে যুবশ্রীদের  অ্যানেক্সার -৩ ফর্ম জমা করা মুশকিল প্রায়। এই পরিস্থিতিতে যাতে এই ফর্ম জমা করতে না হয় তারই দাবীতে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি ইতিমধ্যে স্মারকলিপি প্রদান করে সমস্যার সমাধান করেছে। 


গত ৭ তারিখে কোচবিহার জেলা কমিটি লকডাউন মেনে ভিডিও কনফারেন্স মিটিং করে, সংগঠন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে যুবশ্রীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এদিনের মিটিংয়ে। এদিনের মিটিংয়ে যোগ দিয়েছিলেন রাজ্য সভাপতিনির্মল মাঝি , সস্পাদক নিতাই বসাক ,ক্যাশিয়ার ও জেলা সভাপতি কুদ্দুস আলম, জেলা সম্পাদক চিরনজিৎ বিশ্বাস, সুব্রত দত্ত, ক্যাশিয়ার আবুল কালাম আজাদ, ফরিয়াদ হোসেন,কনভেনার রফিক আলম,সভানেত্রী লায়লা বেগম, ফরিদা খাতুন ও আরও অনেকেই। 


কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১২ জুন  লকডাউন মেনে জেলার প্রতিটা সরকারি দপ্তরে অনলাইন ডেপুটেশনে দেওয়া হবে। 

কমিটির সিদ্ধান্ত-
1,লকডাউনের মধ্যে অ্যানেক্সার -৩ ফর্ম রেনিউ  বাতিল করতে হবে,

2)কোভিড-19 ভলান্টিয়ার হিসাবে সংগঠনের সদস্যদের নিয়োগ করতে হবে।

3) অবিলম্বে প্রতিশ্রুতিমতন সরকারি কাজ দিতে হবে।

4)বাকি বন্ধ ভাতা চালু করতে হবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in