করোনা সংক্রমণ রুখতে জারি লক ডাউনে কাজ কর্ম বন্ধ জন সাধারনের। এমন পরিস্থিতিতে দৈনন্দিন জীবন যাপন করাও বেশ চাপের হয়েছে অনেকের, পড়তে হয়েছে আর্থিক সমস্যায়। জনগণের আর্থিক সমস্যা মেটাতে এপ্রিল, মে ও জুন এই তিন মাস প্রত্যেক জনধন অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে ট্রান্সফার করার ঘোষণা করেছিল মোদী সরকার। সেই কথা অনুযায়ী বিগত দুমাস টাকা তুলেছেন জনগণেরা। এবার তৃতীয় মাস। টাকা তুলতে যেন কোনও সমস্যা না হয় ও ভিড় এড়াতে প্রথম থেকেই পদক্ষেপ নিয়েছে সরকার। এবারও, রয়েছে পদক্ষেপ।
জানা গেছে, ৫ থেকে ১০ তারিখের মধ্যে জনধন অ্যাকউন্টে টাকা ঢুকে যাবে তবে তোলার জন্য কিছু নিয়ম রয়েছে।
জেনে নিন কে কবে টাকা তুলতে পারবেন-
- যে জনধন অ্যাকাউন্ট নম্বরের শেষে ০ বা ১ থাকবে তাদের অ্যাকাউন্টে ৫ জুন টাকা ঢুকে গিয়েছে ।
- যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ২ ও ৩ থাকবে ৬ জুন টাকা চলে এসেছে অ্যাকাউন্টে ।
- অ্যাকাউন্ট নম্বরের শেষে ৪ বা ৫ থাকলে তাদের অ্যাকাউন্টে ৮ জুন পর্যন্ত টাকা চলে আসার কথা ।
- যাদের অ্যাকাউন্টের শেষে ৬ বা ৭ রয়েছে তারা ৯ জুন টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে ।
- যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৮ বা ৯ রয়েছে তারা ১০ জুন টাকা তুলতে পারবেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us