আজ জাতির উদ্দেশে ভাষণে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরীব কল্যান অন্ন যোজনার আওতায় ফ্রি রেশন দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর এরপরই ফ্রি রেশনের মেয়াদ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ফ্রি রেশনের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের জুন মাস পর্যন্ত করে দিচ্ছি। যাতে প্রত্যেকে অন্তত খেতে পায়।’এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দিলেন তিনি।
করোনার জেরে আমজনতার আয়ে প্রভাব পড়েছে। সেজন্য দু’টাকা কেজি দরের চাল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার।
তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে রেশন দোকান থেকে ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল-গম দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ