Latest News

6/recent/ticker-posts

Ad Code

আম্ফানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, মুখ্যমন্ত্রীকে ট্যুইট-খোঁচা রাজ্যপালের



করোনা আবহের মাঝেই রাজ্যে হানা দিয়েছিল আম্ফান ঘূর্ণিঝড়। আম্ফানের তাণ্ডবে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। আম্ফান পরবর্তী পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার, কেন্দ্রের তরফে একটি দলকে পাঠানো হচ্ছে রাজ্যে। আম্ফানে বিধ্বস্ত এলাকা গুলি পরিদর্শনে কেন্দ্রীয় দলের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব। সাত সদস্যের এই দলে জলশক্তি, বিদ্যুৎ, সড়ক ও মৎস্য মন্ত্রকের আধিকারিকরা। দুদিনের এই সফরে দক্ষিন চব্বিশ পরগণার বেশ কিছু এলাকা পরিদর্শন করবেন তাঁরা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোঁচা দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট বার্তা, কেন্দ্রীয় দলের সফরটিকে সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করা প্রয়োজন। রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয়সাধন করে কাজ করতে হবে। সেইসঙ্গেই উপাচার্য নিয়োগ নিয়ে চলতি বিতর্ক প্রসঙ্গে রাজ্যপালের ট্যুইট, রাজ্যের বর্তমান কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে মুখ্যমন্ত্রীর বিবেচনার ওপর তিনি ছেড়ে দিলেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনি প্রাজ্ঞজনোচিত প্রতিক্রিয়া আশা করেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code