রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই বৈঠকের পর করোনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বেঁধে দিল তেলঙ্গনা সরকার। কোভিড-১৯ পরীক্ষা করাতে খরচ হবে ২২০০ টাকা।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ই রাজিন্দর জানান যে, বেসরকারি ল্যাবরেটরিগুলোকে করোনা পরীক্ষায় ছাড়পত্র দেওয়া হচ্ছে। প্রত্যেকের করোনা পরীক্ষার জন্য খরচ ধার্য হয়েছে ২২০০ টাকা। যদি হাসপাতালে ভর্তি কোনও রোগীর অবস্থার অবনতি হয় এবং তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়, তাহলে দৈনন্দিন খরচ পড়বে ৭৫০০ টাকা। সংকটজনক রোগীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলে দৈনন্দিন খরচ পড়বে ৯ হাজার টাকা।
তিনি আরও জানান, তেলঙ্গনায় প্রত্যেকদিন সাড়ে ৭ হাজার পরীক্ষা করার পরিকাঠামো রয়েছে।
আগামী ১০ দিনে হায়দরাবাদ ও সংলগ্ন অঞ্চলে ৫০ হাজার পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
তবে রোগীকে ভাইরাসের প্রকোপ রোখার জন্য ইঞ্জেকশন দিতে হলে তার জন্য আলাদা খরচ পড়বে বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us