Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশ বাহিনীর সুরক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধান রায়


সুজাতা ঘোষ , বাগডোগরা:

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ও সংক্রমিত মানুষদের সুস্থ করতে নিজেদের জীবন বাজি রেখে একদিকে যেমন ডাক্তার ও নার্সরা প্রতিমুহূর্তে লড়ছে অন্যদিকে তেমনি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পুলিশ প্রশাসন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে একের পর এক দায়িত্ব পালন করে চলেছেন - যেমন সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে প্রচার করা , মাক্স পরিয়ে দেওয়া, শ্রমজীবি মানুষদের সহায়তা করা, পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দেওয়া ও বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা ,এমন অনেক কাজ প্রতিনিয়ত করে চলেছেন তাঁরা । এবার পুলিশ বাহিনীর সুরক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গাজলবাসীর মন জয় করলেন বিধান রায়।

গতকাল গাজল ব্যবসায়ী সমিতির প্রধান শ্রী বিধান রায় একটি অটোমেটিক স্যানিটাইজার মেশিন প্রদান করলেন গাজল থানায় । থানার প্রবেশদ্বারে লাগানো হয়েছে এই মেশিন । বাইরে থেকে আসা যে কোন ব্যক্তি নিজেকে জীবাণুমুক্ত করে প্রবেশ করবে থানায়, এতে সুরক্ষিত থাকবে পুলিশ বাহিনী।

এদিন বিধান রায় বলেন - ' যারা আমাদের প্রতিমুহূর্তে সুরক্ষিত রাখছেন, এবার তাদের সুরক্ষার দায়ভার আমাদের।' আবার অন্যদিকে বিধান রায়ের উদ্দেশ্যে ও সি হারাধন দেব জানিয়েছেন -' তাঁর এই অভিনব উদ্যোগে অত্যন্ত খুশি আমরা সকলেই'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code