এই দুঃসময়েও বামনহাটে জাগরণ গ্রুপ মানবতার নজির গড়লো
রক্তদান জীবন দান । এই করোনা আবহের প্রতিকূল সময়েও বামনহাটের বুকে দ্বীপায়ন মোদক , কৌশিক বর্মা ,সঞ্জয় সেন , শুভদীপ অধিকারী এবং এরকম অনেক তরুণ যুবক তাদের সংগঠন 'জাগরণ' রক্তদান শিবির আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দিলেন ।
দিনহাটা ব্লাড ব্যাঙ্ক তাদের সহযোগিতা করেছেন। তাদের এই শুভ প্রচেষ্টাকে বামনহাটবাসী কুর্ণিশ জানিয়েছে । তাদেরকে আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়েছে Tulip consultancy এবং Puspa Bajaj এবং Purna aqua।
এদিন উপস্থিত ছিলেন বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী দীপক ভট্টাচার্য , বিশিষ্ট প্রাক্তন শিক্ষক সন্তোষ ভট্টাচার্য ও বামনহাটের সংস্কৃতি জগতের অন্যতম কর্ণধার শ্রী সাধন সিংহ , শ্রী প্রমদ চন্দ্র গোস্বামী মহাশয় ।
মোট ৪৬ জন ডোনার রক্তদান করেন তাদের মধ্যে ছয়জন মহিলা ছিলেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ