Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলওয়ামাতে হঠাত এক বীভৎস শব্দ, আওয়াজ ঘিরে রহস্য



পুলওয়ামাতে হঠাত এক বীভৎস শব্দ। শব্দের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকে শোনা গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে এই শব্দ কীসের সে সম্পর্কে এখনও কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে শুরু হয়েছে তৎপরতা। জানা গিয়েছে, সিআরপিএফের একটি কনভয় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
 
স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফেও তৎপরতা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।  সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, যেখান থেকে এই শব্দ শোনা গিয়েছে তা পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্প থেকে কিছুটা দূরেই বলে জানিয়েছে সিআরপিএফ। কি ঘটেছে এখনও কারোর তরফেই পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। 

টাইমস নাউ জানাচ্ছে, যে শব্দ শোনা গেছে তা বৃহত্তর শব্দ এবং গ্রেনেড বিস্ফোরণ সংযুক্ত কিনা তা এখনও যাচাই করতে পারেনি।

অন্যদিকে, নৌসেরা সহ একাধিক সেক্টরে বিনা প্ররোচনাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকসেনা বলেই জানা গেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code