Latest News

6/recent/ticker-posts

Ad Code

অক্সফোর্ড থেকে স্নাতক হলেন মালালা! শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা


স্নাতক হলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অন্যতম মুখ নোবেলজয়ী মালালা ইউসুফজাই।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। নিজের ট্যুইটার থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার উদযাপনের ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে মালালা লেখেন, 'আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্টবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছি। আমি আমার খুশি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি জানি না এরপর কী কী করব। আপাতত পড়ব, নেটফ্লিক্স দেখব ও ঘুমাবো।'

ইউসুফজাই পাকিস্তানের খাইবার পাখতুনখুনার মিনগোরায় একটি পশতুন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 

শিশু এবং যুবক-যুবতীদের দমনের বিরুদ্ধে সংগ্রাম এবং সকল শিশুর শিক্ষার অধিকারের জন্য ইউসুফজাইকে ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কারের সহ-প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছিল। ১৭ বছর বয়সে পুরষ্কার পেয়ে ইউসুফজাই হলেন সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী।ইউসুফজাই ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সাথে পুরষ্কারটি ভাগ করেছিলেন।তিনি ১৯৭৯ সালের পদার্থবিজ্ঞানের বিজয়ী আবদুস সালামের পরে নোবেল পুরষ্কার প্রাপ্ত দ্বিতীয় পাকিস্তানি।

মালালাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন প্রিয়ঙ্কা। নিজের সঙ্গে মালালার এই ছবিটে প্রিয়ঙ্কা লেখেন, 'হ্যাপি গ্রাজুয়েশন মালালা। তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্টবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সত্যিই খুব বড় প্রাপ্তি। আমি তোমার জন্য গর্বিত।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code