যারা মারা গেছেন তারা সংস্থাটির সাইনর লাইফ সায়েন্সেসের বিশাখাপত্তনম ইউনিটে কাজ করতেন।
সোমাবর রাতে সাড়ে এগারোটা নাগাদ প্রথম গ্যাস লিকের বিষয়টি সামনে আসে। স্থানীয় পারওয়াদা থানার পুলিশ ইন্সপেক্টর উদয় কুমার জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। মৃত দুই ব্যক্তি ওই কারখানার কর্মী। গ্যাস লিকের সময় তাঁরা ঘটনাস্থলেই ছিলেন। তবে পরে আর সেই গ্যাস ছড়াতে পারেনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সচিবালয় সূত্রে জানানো হয়েছে, সুরক্ষা নিশ্চিত করতেই ওই ওষুধের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, যখন গ্যাস লিকের ঘটনাটি ঘটে তখন কারখানায় ৩০ জন কর্মী ছিলেন। তবে কীকারণে গ্যাস লিকের ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ